PM KISAN SAMMAN NIBHI. যোজনায় বেশি টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে, এবার কত হবে?
যোজনায় বেশি টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে, এবার কত হবে?
যে কোনও সময় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৩তম কিস্তির (PM Kisan Yojana 13th Installment) টাকা দিতে পারে। সূত্রের খবর, বাজেট পেশের পরই টাকা ছাড়তে শুরু করবে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত সরকার ১২টি কিস্তির টাকা দিয়েছে। শেষবার অক্টোবরে টাকা পেয়েছেন কৃষকরা।
- বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারে সরকার
- আর্থিক সাহায্য বেড়ে হতে পারে ৮ হাজার টাকা
আগামী ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট (Budget 2023) পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। প্রতিবারই বাজেট থেকে অনেকের অনেকের প্রত্যাশা থাকে। কারণ সরকারের এই বাজেটে নেওয়া অনেক সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে। দেশের কৃষকরাও (Kisan) মোদী সরকারের থেকে কিছু বড় ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারে সরকার
বিভিন্ন মিডিয়ার রিপোর্টে দাবি করা হচ্ছে যে ২০২৩ সালের বাজেটে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কিছু বড় চমক আনতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) টাকার অঙ্ক বৃদ্ধির ঘোষণা করতে পারেন। বর্তমানে পিএম কিষাণ (PM Kisan) প্রকল্পের অধীনে প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা করে দেওয়া হয়। বছরে ৩টি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়। এবার এই প্রকল্পে আর্থিক সহায়তা বাড়বে বলে আশা করা হচ্ছে। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিতে পারে।
কী কী চেক করা প্রয়োজন?
আপনি যদি সম্প্রতি আবেদন করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এই তালিকাটি দেখতে হবে, কারণ এটি নিশ্চিত করবে যে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কি না? নাম না থাকলে ভুলগুলো শুধরে নিতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে তালিকায় নাম চেক করতে আপনার জেলার নাম, ব্লকের নাম, গ্রামের নাম এবং কৃষকের নাম জানতে হবে। কৃষকরা যদি জানতে চান তাঁরা কিস্তির সুবিধা পাবেন কি না, তাহলে এর জন্য আপনার স্ট্যাটাসে তিনটি জিনিস দেখতে হবে। প্রথম ল্যান্ড সাইডিং, দ্বিতীয় ই-কেওয়াইসি এবং তৃতীয় যোগ্যতা। স্ট্যাটাসে এই তিনটির সামনে যদি 'Yes' লেখা থাকে, তার মানে আপনি কিস্তি পেতে পারেন। অন্যদিকে এর যে কোনও একটির বিপরীতে 'NO' লেখা থাকলে কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
Comments
Post a Comment